২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে অবস্থিত বিদেশি ও বিভিন্ন দূতাবাসের কূটনৈতিকদের সতর্ক থাকার নির্দেশ

দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক এবং বিদেশিদের সরকার সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ চামাস মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমানের সাথে সাক্ষাত করতে এলে তিনি তাকে এ কথা জানান।

জুডিথ চামাস অবশ্য আলোচনার বিষয় সম্পর্কে কিছু বলতে রাজি হননি। আধাঘন্টাব্যাপী বৈঠক শেষে ফেরার সময় তিনি বিডিনিউজকে বলেন, আমি সবসময়ই আপনাদের সাথে কথা বলি। কিন্তু আজ আমি কোন মন্তব্য করবো না।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমানের সাথে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটি ছিলো একটি নিয়মিত বৈঠক। আমরা আমাদের কাছের এবং প্রিয় লোকজনদের সতর্ক থাকার কথা বলেছি।