২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় চরমপন্থি দবির হত্যা মামলায় চরমপন্থি সালামের যাবজ্জীবন

খুলনায় চরমপন্থি ক্যাডার শেখ দবিরউদ্দিন হত্যা মামলায় অপর চরমপন্থি আব্দুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এ মামলার অন্য এক আসামি কামরুল ইসলাম বেকসুর খালাস পেয়েছেন। খুলনা জেলা ও দায়রা জজ একেএম ইশতিয়াক হোসাইন মঙ্গলাবার এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৩ আগস্ট নগরীর বয়রা এলাকায় ইসলামিয়া ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনে চরমপন্থি ক্যাডার শেখ দবিরউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় এসআই আবুল হোসেন বাদি হয়ে হত্যামামলা দায়ের করেন। এতে চরমপন্থী সদস্য সালামসহ দুইজনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচারকার্য চলাকালে নয়জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়।