২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ধান কাটা নিয়ে সংঘর্ষ, পুলিশের গুলিতে ১ জন নিহত, আহত ১৬

ঠাকুরগাঁওয়ে ধানকাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর পুলিশ গুলি চালালে একজন নিহত ও অপর নয় জন আহত হয়েছে।  গ্রামবাসীর পাল্টা আক্রমণে এ সময় পুলিশসহ আরও সাতজন আহত হয়।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের সারালী গ্রামে পুলিশের উপস্থিতিতে সরকারি রিসিভার হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল আলম ২৫ একর জমির ধান কাটানো শুরু করেন। এ সময় নিযুক্ত রিসিভার ছাড়াও ১৬ জন তহশিলদার, একজন কানুনগো, দুইজন সার্ভেয়ার, চারজন জারিকারক ও ১০ জন সশস্ত্র পুলিশ উপস্থিত ছিল।

বেলা ১১ টার দিকে রিসিভারের এ দলটিকে তিন-চার হাজার গ্রামবাসী চারদিক থেকে ঘিরে ফেলে এবং ধান কাটতে বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশ মারমুখী হয়ে ওঠা গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে নন্দমোহন কালঠু (৫৫) ঘটনাস্থলেই নিহত হয় এবং গুলিবিদ্ধ হয় আরও নয়জন। গুলিবিদ্ধ সমেশচন্দ্র (২৮), আমিনুল (২৫), তহশিলদার সহিদুল্লাহ (৪২), পঙ্কজ (৩০), বিপ্লবকে (২৭) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে আহতের সংখ্যা আরও অনেক বেশি বলে গ্রামবাসী জানায়। তাদের অনেককেই চিকিৎসার্থে বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। গ্রামবাসীর পাল্টা আক্রমণে এ সময় পুলিশসহ আরও সাতজন আহত হয়।

সহকারী পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, এসএমজি থেকে ব্রাশ ফায়ারসহ মোট ৩০ রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে।