দিনাজপুরে কান্তজি রাশ মেলা থেকে জঙ্গী সন্দেহে ৩ জন আটক, ভারতীয় হাই কমিশনারের সফরসূচি বাতিল
দিনাজপুরের ঐতিহাসিক কান্তজি মন্দিরের রাশ মেলা থেকে তিন জনকে জঙ্গী সন্দেহে কাহারোল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যায় মেলায় ওযুধ বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো ব্রাক্ষ্মণবাড়ীয়া জেলার খাটুর এলাকার মনির হোসেন খান (৩০), শাওলাগাঁও গ্রামের শাহ আলম খান (২৭) এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার যতীন্দ্রনগর গ্রামের রবিউল ইসলাম (২৮)।
এদিকে এ ঘটনার পর কান্তজি মন্দিরে ভারতীয় হাইকমিশনার বীনা শিক্রীর নির্ধারিত সফর সফরসূচি বাতিল হয়েছে।
