বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১৬টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে একদিন মেয়াদী ৯৫ কোটি টাকার চারটি, পাঁচদিন মেয়াদী ২০কোটি টাকার দু’টি, ছয়দিন মেয়াদী ১১০ কোটি টাকার তিনটি ও সাতদিন মেয়াদী ৪০ কোটি টাকার একটি দরপত্রসহ মোট ২৬৫ কোটি টাকার ১০টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ৫০ভাগ এবং পাঁচদিন, ছয়দিন ও সাতদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ৭০ভাগ।
