২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে জাল সার্টিফিকেটসহ ২ জন আটক

রাজধানীর দনিয়া থেকে মঙ্গলবার ভোর ৫টার দিকে র‌্যাব সদস্যরা প্রায় ৫০/৬০ হাজার জাল সার্টিফিকেটসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 11:14 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

আটককৃতরা হচ্ছে আব্দুর রব (৪৪) এবং আরিফুল ইসলাম (২১)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে ১৬ রসুলপুর দনিয়া থেকে তাদের আটক করা হয়। এসময় র‌্যাব সদস্যরা ওই বাসা থেকে বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট জব্দ করে।