২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের মহাসমাবেশস্থল থেকে এক ডজেনরও বেশি মাইক তুলে নিয়েছে পুলিশ

আওয়ামী লীগসহ ১৪ দলের মহাসমাবেশস্থল থেকে সোমবার রাতে এক ডজেনরও বেশি মাইক তুলে নিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 10:50 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, রমনা থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ মৎস্য ভবন থেকে প্রথম কয়েকটি মাইক তুলে নেয়। এরপর পুলিশ ক্রমেই পল্টনের দিকে অগ্রসর হয় এবং জোরপূর্বক অসংখ্য মাইক তুলে নিয়ে যায়।

মঙ্গলবারের মহাসমাবেশের আগ মুহুর্তে পুলিশ এ ঘটনা ঘটালো।

এদিকে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, তিনি বিষয়টি নিয়ে পুলিশের আইজির সাথে যোগাযোগ করেছেন। তিনি পুলিশের আইজিপি আব্দুল কাইয়ুমকে উদ্ধৃত করে বলেন, পুলিশ জানিয়েছে তাদের পক্ষ থেকে মাইক অপসারণের কোন নির্দেশ ছিলো না।