২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমন্ত্রীর হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা অস্বীকার করলেন পূর্তমন্ত্রী মির্জা আব্বাস

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস প্রতিমন্ত্রীর হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা অস্বীকার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 05:11 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

তিনি বলেন, যদিও এরকম কিছু ঘটে থাকে, তাহলে ওই সাংবাদিক তো আমাকে জানাতে পারতেন।  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী তার সচিবালয়ের দপ্তরে সোমবার সাংবাদিকদের সাথে আলাপ করার সময় এ কথা বলেন।

দৈনিক জনকন্ঠ পত্রিকার একজন সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে রোববার দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের সাথে সচিবালয় দপ্তরে সাক্ষাৎ করে মন্ত্রীর দুর্নীতির বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী ওই সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে তাকে শরীরিকভাবে লাঞ্ছিত করেন।

সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকসহ বিভিন্ন মহল থেকে প্রতিমন্ত্রীর অপসরণের দাবি জানানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, প্রতিমন্ত্রীর হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনার ব্যাপারে ওই সাংবাদিক টিভি চ্যানেলে জোরালো কোনও বক্তব্য দিতে পারেননি। তিনি বাস্তবভিক্তিক কোনও প্রমাণও  উপস্থাপন করতে পারেননি।

মন্ত্রী আরো বলেন, এর মধ্যে অন্য কোনও ‘পলিটিক্যাল ডিজাইন’ থাকতে পারে।