২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় খাদ্যে বিষক্রিয়ায় ১ জনের মৃত্যু, অসুস্থ সাড়ে ৩ শতাধিক

গাইবান্ধায় খাদ্যে বিষক্রিয়ায় রোববার এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে প্রায় সাড়ে তিনশ’ জন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 04:42 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বিষক্রিয়ায় মৃত শিশুর নাম মেরেজা খাতুন (১২)। সে রঘুনাথপুরের নবীর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের মৃত সৈয়দ আলীর চেহলামের দাওয়াত খেয়ে শনিবার রাত থেকে একই ইউনিয়নের বেশ ক’টি গ্রামের শিশু ও মহিলাসহ সাড়ে তিন শতাধিক লোক অসুস্থ হয়ে পড়ে।

এ ব্যাপারে গাইবান্ধা সদর হাসপাতালের আরএমও আমিনুল ইসলাম জানান, চেহলামের জন্যে তৈরি রুটির আটা ও মাংসে বিষক্রিয়ার কারণেই সকলে অসুস্থ হয়ে পড়ে।

এদিকে হাসপাতালে সিট না থাকায় বিপুল সংখ্যক রোগী হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা গ্রহণ করছে। 

প্রসঙ্গত শনিবার রাতে স্থানীয় সূত্রে এ ঘটনায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিলো।