২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে এটিএন’র এক সাংবদিকের মা ছুরিকাহত, গ্রেফতার ১

এটিএন’র একজন সাংবাদিকের মাকে শনিবার সন্ধ্যায় তার গুলশানের সুবাস্তু নজরভ্যালীর বাসভবনে দুর্বৃত্তরা ছুরিকাহত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 10:38 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বহুতল ভবনের ৮/সি/১ নম্বর ফ্লাটের বাসিন্দা সুলতানা বিদারাকে (৫০) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ একটি ধারালো ছুরিসহ মিন্টু (২২) নামে একজন যুবককে গ্রেপ্তার করেছে। এক বছর আগে ওই বাড়িটি নির্মাণের সময় ঠিকাদারের অধীনে মিন্টু গ্যাস মিস্ত্রি হিসেবে কাজ করত। তার বাড়ি বরিশালের গৌরনদী থানায়।

হাসপাতালে আহতের প্রতিবেশীরা জানান, ফ্লাটে তখন তিনি একা ছিলেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তারা প্রবেশ করতে পারছিলেন না। পরে দরজা ভেঙে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।

গুলশান থানার এসআই আজাদ জানান, এটি ডাকাতির একটি অপচেষ্টা ছিল।