২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী রোববার, শেখ হাসিনার বাণী

সর্বজন শ্রদ্ধেয় কবি বেগম সুফিয়া কামালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী রোববার। সাহিত্য সাধনার পাশাপাশি বাংলার নারী সমাজের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃত সুফিয়া কামাল ১৯৯৯ সালের এদিনে মৃত্যুবরণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 06:08 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, বর্ণাঢ্য ও কর্মময় জীবনের অধিকারী সুফিয়া কামাল বাংলার নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা ও আর্থ সামাজিক ক্ষেত্রে সারা জীবন সংগ্রাম করে গেছেন। মুক্তিযুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়ে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ, আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করেন। বাঙালির হৃদয়ে মায়ের আসনে চির অম্লান হয়ে থাকবেন তিনি।

তিনি বলেন, সাহিত্য সাধনার পাশাপাশি মহান স্বাধীনতা সংগ্রামসহ এ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সুফিয়া কামালের অংশগ্রহণ ছিল সামনের সারিতে। ১৯৭৫ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার প্রতিবাদে যারা সোচ্চার হয়েছিলেন, তাঁদের মধ্যে তাঁর নাম অগ্রগণ্য।

শেখ হাসিনা বলেন, সুফিয়া কামালের আদর্শ ও কর্মময় জীবন আধুনিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে আমাদের প্রেরণা যোগাবে।