গাজীপুরে ট্রেনের ধাক্কায় টেম্পো উল্টে ২ শিশু নিহত
গাজীপুরে শুক্রবার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় টেম্পো উল্টে গেলে দুই শিশু নিহত ও একজন আহত হয়েছে।
নিহতরা হচ্ছে ভানুয়া এলাকার হরমুজ পলানের ছেলে শরীফুল ইসলাম (১২) ও একই এলাকার রহিমউদ্দিনের ছেলে রিপন ওরফে রিপু (৭)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে শরীফ ও রিপু আরবি পড়ার জন্যে টেম্পোযোগে মাদ্রাসায় যাচ্ছিল। যাওয়ার পথে লেভেল ক্রসিংয়ে উঠামাত্র জামালপুর থেকে ঢাকাগামি ৭৪৬ যমুনা ট্রেনটি টেম্পোটিকে ধাক্কা দেয়। টেম্পোর চালক রানা দুর্ঘটনা আচ করতে করতে পেরে লাফিয়ে পড়ে। অন্যদিকে ট্রেনের ধাক্কায় তিনজন আরোহীসহ টেম্পোটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে। এতে আরোহী রিপু ঘটনাস্থলে মারা যায। অপর আরোহী শরীফকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় পাঠালে পথে তার মৃত্যু হয়। অপর আহত আরোহী দীপুর অবস্থা বর্তমানে আশংকাজনক।
