২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বোমাসহ ২ জন আটক

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে শহরের হক পাড়ার একটি বাড়ি থেকে দু’টি তাজা বোমাসহ দু’ব্যক্তিকে আটক করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 02:42 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

আটকৃতরা হলো বাড়ির মালিক খবির উদ্দিন (৫০) ও তার ভাড়াটিয়া ফুল ব্যবসায়ী শাহজাহান মোল্লা।

পুলিশ সুপার মো. সরওয়ার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি খোঁজ খবর নেয়া হচ্ছে। তদন্ত ছাড়া বিস্তারিত কিছু বলা যাবে না।

তবে সদর থানার সেকেন্ড অফিসার এসআই নাসির উদ্দিন বলেন, গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে দুটি বোমা উদ্ধার করা হয় এবং এ দু’জনকে আটক করা হয়। তবে আটক দু’জন জানান, তারা ষড়যন্ত্রের শিকার।