২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে আইনমন্ত্রীকে ‘দাফন’ করার হুমকি দিয়ে জেএমবি’র চিঠি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আইনমন্ত্রীকে ‘দাফন’ করার হুমকি দিয়ে চিঠি দিয়েছে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সদস্যরা। পুলিশ বৃহস্পতিবার সকালে স্থানীয় ভূমি অফিস থেকে হাতে লেখা এ চিঠি উদ্ধার করে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

চিঠিতে ১৬ ডিসেম্বরের মধ্যে আইনমন্ত্রী এবং স্থানীয় ভূমি, ইউএনও, থানা ও কৃষি অফিসসহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারিকে মেরে ফেলার কথা উল্লেখ করা হয়েছে।

চিঠির খবর জানাজানি হলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাফর আলম চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

থানার দায়িত্বপ্রাপ্ত এসআই আলতাফ হোসেন বিডিনিউজকে জানান, উপজেলার গুরুত্বপূর্ণ অফিসসমূহে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।