২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোট ২৯ লাখ লোককে বয়স্ক ভাতা দেওয়া হবে

সরকার সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ৬৫ বছরের উর্ধ্বে মোট ২৯ লাখ লোককে বয়স্ক ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 04:31 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিগত চার বছরের কার্যক্রমের ওপর প্রেস ব্রিফিংয়ে একথা জানান।

তিনি উল্লেখ করেন, বর্তমানে ১৫ লাখ লোক এ ভাতা পাচ্ছেন।

লিখিত বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ২০০৫-০৬ অর্থবছরে সরকার বয়স্ক ভাতা খাতে ৩২৪ কোটি টাকা বরাদ্দ করেছে। এর আওতায় ১৫ লাখ বয়স্ক ব্যক্তিকে মাসিক ১৮০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

তিনিন জানান, সরকার প্রতিবন্ধী ভাতা কার্যক্রম চালু করেছে। ২০০৫-০৬ অর্থবছরে মাসিক ২০০ টাকা হারে ১ লাখ ৪ হাজার ৬শ’ ৬৬ জনকে ওই ভাতা দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে কমিউনিটি ক্ষমতায়ন কার্যক্রমের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন ফি বাবদ সমানসংখ্যক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিগত সরকার আমলের চাইতে অতিরিক্ত ৩৮ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।

তিনি আরও জানান, জাতীয় দারিদ্র্যনিরসন কৌশলপত্রের (পিআরএসপি) সঙ্গে সংগতি রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় ১৮৩ কোটি ৩২ লাখ টাকা ব্যয় ১৭টি প্রকল্পের কার্যক্রম হাতে নিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জাবাবে মন্ত্রী জানান, ঢাকা শহরে পেটের দায়ে কেউই ভিক্ষা করে না। এদের সঠিক হিসাব পাওয়ার জন্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

এসময় অন্যন্যের মধ্যে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল করিম, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক হাফিজুল ইসলাম মিঞা, প্রধান তথ্য কর্মকর্তা আবু জাফর মো. ইকবালসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।