২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃত রানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৪ নভেম্বর গ্রেপ্তারকৃত আবুল হাশেম রানা ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের কাছে বুধবার দেওয়া জবানবন্দিতে সে এ স্বীকারোক্তি প্রদান করে।

এর আগে রানাকে বিভিন্ন পর্যায়ে ১২ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনের এক সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ দলের ২৩ জন নেতাকর্মী নিহত এবং তিনশ’র বেশি আহত হন। ভয়াবহ এ হামলা থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভাগ্যক্রমে বেঁচে যান।