২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমা ২৭ জানুয়ারি, প্রস্তুতি চলছে এখন থেকেই

টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী বছরের ২৭ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। তিনদিনব্যাপী এ ইজতেমা ২৯ জানুয়ারি আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

তাবলীগ জামাতের শীর্ষ স্থানীয় নেতাদের পরামর্শক্রমে ইজতেমার এই তারিখ নির্ধারণ করা হয়।

বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে ইজতেমা মাঠে ১১ নভেম্বর শুরু হয় জোর সম্মেলন। আখেরী মোনাজাতের মাধ্যমে মঙ্গলবার শেষ হয় এ সম্মেলন। এতে দেশ-বিদেশের প্রায় ৫০ হাজার মুসুল্লির অংশগ্রহণে সম্পন্ন করা হয় তিন চিল্লা।

জোর সম্মেলন শেষে এরই মধ্যে শুরু হয়ে গেছে ইজতেমার প্রস্তুতি। হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাঁচ বর্গকিলোমিটার এলাকাজুড়ে চটের প্যান্ডেল নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন। একজন সেচ্ছাসেবক জানান, ১৫ জানুয়ারির মধ্যে ইজতেমার সবধরনের প্রস্তুতি শেষ করা হবে।

১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে প্রতি বছর বিশ্ব ইজতেমা পালিত হচ্ছে। হজ্বের পরেই ইজতেমা দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্মেলন।