২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরগির ধান খাওয়ার প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে হত্যা

মুরগি ধান খাওয়ার প্রতিবাদ করায় কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

জানা গেছে, বড়ঘোপ ইউনিয়নের মিয়াঘোনা এলাকার আজম কলোনীর নুরুল ইসলামকে ধানক্ষেতে প্রায়সময়ই শামসুল আলমের হাঁস-মুরগি ধান খেয়ে যেত। এ নিয়ে অনেকবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

মঙ্গলবারও হাঁস-মুরগি ধান ক্ষেত নষ্ট করছে দেখে প্রতিবাদ করলে শামসুল আলম ১০-১৫ জন সন্ত্রাসী নিয়ে নুরুল ইসলামকে ব্যাপক মারধোর করে। এক পর্যায়ে ছুরি চালিয়ে নুরুল ইসলামের নাড়িভুঁড়ি বের করে দেয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ এ ঘটনায় মনজুর আলমকে গ্রেপ্তার করেছে।