২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের অনুষ্ঠানে ওয়ারেন্টভুক্ত আসামি জাকিরকে নিয়ে সমালোচনা

বগুড়ায় কেয়ার কর্মীকে প্রহারের ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনাতলা পৌর প্রশাসক সৈয়দ আহসানুল তৈয়ব জাকির ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসিচব তারেক রহমানকে একই মঞ্চে দেখে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনুষ্ঠানে আগতরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

মঙ্গলবার বগুড়া জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির বৃত্তি ও শিক্ষা উপকরণ, চিকিৎসা উপকরণ এবং টাকা বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে শুধু তারেক রহমানই নয়, পুলিশ সুপার মতিউর রহমান শেখ, জেলা প্রশাসক আব্দুল মান্নান, এ এলাকার সাংসদ কাজী রফিকুল ইসলামসহ জেলা বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশের ভাষায়, জাকির পলাতক আসামি।

জাকির সোনাতলায় কেয়ার কর্মী রোকেয়াকে প্রহার করায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক সাহায্য সংস্থা কেয়ার মামলা দায়ের করে।

ওই ঘটনার টর থেকে সোনাতলা এলাকায় কেয়ার তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে।