অভয়নগর উপজিলা বিএনপির সাধারণ সম্পাদক বোমা হামলায় গুরুতর আহত
যশোর জেলার অভয়নগর উপজিলা বিএনপির সাধারন সম্পাদক ফরাজী মতিউর রহমান সোমবার রাতে দুস্কৃতিকারীদের বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন।
রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত বিএনপি নেতাকে খুলনা ২৫০-শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
