২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাবাজরা গণতন্ত্র ও সমাজের শত্রু: সফরকারী ব্রিটিশ মন্ত্রী

সফরকারী ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কিম হাওয়েলস সোমবার বলেছেন বোমাবাজরা গণতন্ত্র এবং সভ্য সমাজের শত্রু। দুপুরে সিলেটের বড়জান চা বাগানের বাংলোয় স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ তিনি এ কথা বলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এসময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী তার সাথে ছিলেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদ যে কোন দেশের জন্য হুমকি স্বরূপ সেজন্য এদের বিরুদ্ধ প্রতিটি দেশকেই কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ড. কিম গত ৭ জুলাই সংঘঠিত বোমা হামলায় নিহত সাহারা ইসলামের আত্মীয়দের সাথে ব্রিটিশ হাই কমিশনের সিলেট ব্রাঞ্চ কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং তাদের সমবেদনা জানান।

এরপর তিনি সিলেট কোতয়ালী থানা পরিদর্শনে যান এবং জেলা প্রশাসক, পুলিশের ডিআইজিসহ অন্যান্য কর্মকর্তার সাথে কথা বলেন এবং বাংলাদেশের থানাগুলোতে পুলিশের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

সংক্ষিপ্ত সফরে কিম সকাল ১০টা সিলেট পৌঁছান এবং বিকেল ৩টায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।