২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি মদদেই ঝালকাঠিতে দুই বিচারককে হত্যা করা হয়েছে: জলিল

ঝালকাঠিতে বোমা হামলাকারীরা সরকারের মদদেই জঙ্গিরা দুই বিচারককে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 06:26 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের মদদেই মৌলবাদী সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকারের নির্দেশনায়ই তারা দেশব্যাপী বোমা হালা চালাচ্ছে। তিনি বলেন, এ সরকারের আর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।

একটি মামলায় হাজিরা দিতে গিয়ে সুপ্রিম কোর্ট চত্ত্বরে তিনি সোমবার বিডিনিউজকে একথা বলেন।

তিনি বলেন, সরকার সার্ক সম্মেলন উপলক্ষে এসব সন্ত্রাসীদের নিশ্চুপ থাকতে বলেছিল যাতে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণœ না হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ হামলায় নিন্দা প্রকাশ করেন এবং জড়িতদের শাস্তির দাবি করেন।

তিনি বলেন, ঝালকাঠিতে বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার ১৪ দল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।