পুলিশের গুলিতে ৫ জন নিহতের ঘটনায় কোম্পানীগঞ্জের ওসিসহ ২৬ পুলিশকে আসামি করে আরো একটি মামলা
নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসি আইয়ুবসহ ২৬ জন পুলিশকে আসামি করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
নিহত বিধান মজুমদারের স্ত্রী খুকুরানী মজুমদার রোববার নোয়াখালীর ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে ১৯ অক্টোবর রাতে একটি ডাকাতির ঘটনায় বিক্ষোভকারী জনতার ওপর পুরিশ গুলি চালালে পাঁচ জন নিহত হন।
