শিক্ষার্থীদের বাধার মুখে বাংলা বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের ফরম বিতরণ হয়নি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রথম বারের মত সান্ধ্যকালীন মাস্টার্স ২০০৩-০৪ সেশনের ফরম বিতরণের প্রথম দিনে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়েছে। বাধার মুখে সোমবার ফরম বিতরণ সম্ভব হয়নি।
বিভাগের কিছু শিক্ষার্থী এবং বাম সংগঠনের কর্মীরা বিভাগীয় কার্যালয় থেকে এসব ফরম ছিনিয়ে নেয়।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সম্প্রতি বাংলা বিভাগের প্রথম ও দ্বিতীয় পার্টের সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স করার বিষয়টি অনুমোদন দেয়।
নভেম্বরের ১৪ থেকে ৩০ তারিখ পর্যন্ত ফরম তোলা এবং জমা দেওয়ার শেষ সময়।
শিক্ষার্থীরা জানায়, কর্তৃপক্ষ তাদের সুবিধার জন্যই এ ব্যবস্থা চালু করতে যাচ্ছে।
তারা আরো জানায়, কর্তৃপক্ষ এ ব্যবস্থার মাধ্যমে বাংলা বিভাগের পরিচিতি গড়ে তোলার চেষ্টা করতে চাচ্ছেন। কিন্তু এতে শিক্ষকদের ক্লাস না নেওয়ার অনিয়ম বেড়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর বলেন, এর খারাপ কোনো প্রভাব
নেই । বরং এটি সবার জন্য ভালো হবে।
