২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যত অচল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকুরি স্থায়ী করার দাবিতে মাস্টার রোলভুক্ত শিক্ষক-কর্মচারীরা সোমবার তৃতীয় দিনের মতো পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি পালন করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা মূল প্রশাসন ভবনের নিচে অবস্থান ধর্মঘট এবং এডহক খণ্ডকালীন শিক্ষকরা সকাল নয়টা থেকে একটা পর্যন্ত কর্মবিরতি পালন করে। ফলে সোমবারও বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল ছিল।

মঙ্গলবার থেকে মাস্টার রোলভুক্ত শ্রমিক-কর্মচারী ও এডহক শিক্ষক কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে।

এ ব্যাপারে উপাচার্যের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তার পিএস কবিরুল ইসলাম জানান, ২৪ নভেম্বর বা ২৫ নভেম্বর রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। উপাচার্য ঐ সভার প্রস্তুতিমূলক একটি সভায় রয়েছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে শিক্ষকদের সাদা দল এক জরুরি সভা করেছে। সভায় আন্দোলনকারী শিক্ষক-কর্মকর্তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ভিসির নির্লিপ্ততার জন্য ঘৃণা প্রস্তাব আনা হয়।

বিশ্ববিদ্যালয়ের ৪১ জন এডহক নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তা এবং ১০৮ জন শ্রমিক-কর্মচারী তাদের চাকুরি স্থায়ী করতে গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে।