কড়া নিরপাত্তার মধ্যে দিয়ে সিলেট পৌঁছেছেন ব্রিটিশ মন্ত্রী ড. কিম হাওয়েলস
কড়া নিরপাত্তার মধ্যে দিয়ে সোমবার সিলেট পৌঁছেছেন ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের প্রতিমন্ত্রী ড. কিম হাওয়েলস।
তিনি সকাল ১০টা ৫৪ মিনিটে সিলেট বিমানবন্দরে পৌঁছান এবং তারপর সিলেটে অবস্থিত ব্রিটিশ হাইকমিশন অফিসে যান।
এর আগে সকালে তাকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বিট্রিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। লন্ডনের সাপ্তাহিক জনমতের সম্পাদক সৈয়দ নাহাশ পাশা এবং অন্যান্য কর্মকর্তারা এ সময় তার সাথে ছিলেন।
তিনদিনের সফরে ড. কিম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মন্ত্রীপরিষদের সিনিয়র সদস্য এবং লন্ডনে অবস্তারনত সিলেট প্রবাসীদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন ও চা বাগান পরিদর্শন করবেন।
