২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনই ঢাকাবাসীর দুঃখ বুঝলেন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংই একমাত্র ব্যক্তি যিনি ঢাকাবাসীর দুঃখ অনুধাবন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 10:42 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের কারণে ঢাকাবাসীর কষ্ট ও ভোগান্তির কথা উল্লেখ করে তিনি সম্মেলনে সর্বাত্মক সহায়তার জন্যে নগরবাসীকে ধন্যবাদ জানান।

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, ‘সর্বাত্মক সহায়তার জন্যে বাংলাদেশ সরকার, জনগণ এবং রাজধানীবাসীসহ যারা কয়েকদিন দুর্ভোগ সহ্য করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ।’

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনের আগে ধন্যবাদ প্রস্তাবে ভারতীয় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সার্ক সম্মেলন উপলক্ষে গত কয়েকদিনের কড়া নিরাপত্তা এবং যানবাহন চলাচলে বাধা থাকায় রাজধানীবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হয়।