২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক স্বাস্থ্য পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠায় নেতৃবৃন্দের আহ্বান

ক্রমবর্ধমান রোগব্যধি নিরসনে সার্ক নেতারা অতি দ্রুত একটি সার্ক স্বাস্থ্য পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 10:31 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

নেতৃবৃন্দ জরুরী স্বাস্থ্য সেবা, বিভিন্ন রোগব্যধি প্রতিরোধ এবং বিশ্বের জন্যে হুমকি স্বরূপ বিভিন্ন মহামারি নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নেতৃবৃন্দ মেডিকেল বিশেষজ্ঞ এবং ফার্মাসির ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতার কথা বলেন। প্রচলিত ধারার ঔষুধের বদলে তারা এ অঞ্চলে সহজলভ্য চিকিৎসা, ঔষুধ ব্যবস্থা এবং এসবের গুনগত মান নির্ধারণে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেন।

এছাড়াও এইডস এর বিরুদ্ধে সম্মিলিত কৌশলের কথা বলেন সার্ক নেতৃবৃন্দ।