জাতিসংঘের মহাসচিব পদে কোনও এশীয়কে দেখতে চান সার্ক নেতৃবৃন্দ
জাতিসংঘের মহাসচিব হিসেবে শ্রীলংকার প্রার্থী দেওয়ার আগ্রহের প্রসঙ্গ টেনে সার্ক নেতৃবৃন্দ ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের ঢাকা ঘোষণার মধ্যদিয়ে একজন এশীয়কে এ পদে দেখতে চাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।
২০০৬ সালে জাতিসংঘের এ শীর্ষ পদের নির্বাচনে সুপ্রতিষ্ঠিত ভৌগলিক রোটেশনের রীতি অনুযায়ী এশীয় কোনও প্রার্থীর পক্ষে সকলের সমর্থন জানানোর পক্ষে জোর দেন। এ ধারা অনুযায়ী পরবর্তী জাতিসংঘ প্রধান কোনও একজন এশীয়রই হওয়া উচিত বলে তারা মত প্রকাশ করেন।
