পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় রোববার পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে নয়ন (৫) এবং তার আট বছর বয়েসী বোন। তারা বড়ইধনিয়া গ্রামের কালামের ছেলে মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে তারা ডুবে যায়। পরে তাদের পুকুর থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
