২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রির দৌড়ে এয়ারবাসের তুলনায় বোয়িং অনেক এগিয়ে

বোয়িং কোম্পানি চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল থেকে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার মুল্যের ৪৮ টি অর্ডার পেয়েছে। কোম্পানির এক ঊধ্বর্তন কর্মকর্তা এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

সাইফুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 05:23 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া দুবাই এয়ারোস্পেস প্রদর্শনী ২০০৫ এ আরও বড় ধরণের অর্ডার পাওয়া যাবে বলে তারা আশা করছেন।

এয়ারবাস ও বোয়িং উভয় কোম্পানিই এমিরেটসের কাছ থেকে বড় ধরণের অর্ডার পাওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বোয়িং’র এক মুখপাত্র জানান, বিমান প্রদশর্নীর জন্যে ঘোষণা না দিলেও তারা আশা করছেন প্রদর্শনী জমজমাট হবে।

দুবাইয়ে অনুষ্ঠিতব্য বিমান প্রদর্শনী সামনে রেখে এয়ারবাস ইতোমধ্যেই বিপণন প্রচার শুরু করেছে।

এমিরেটস এর বহরে বর্তমানে ৮০ টি বিমান রয়েছে এছাড়া আরও ৯০ টি বিমানের অর্ডার দিয়েছে কোম্পানিটি।

গড়ে এ কোম্পানিটি প্রতিমাসে একটি বিমান কেনে এবং আগামী ২০১২ সাল পর্যন্ত এ ধারা অব্যহত থাকবে। এছাড়াও অতিরিক্ত অর্ডার এই সংখ্যা আরও বৃদ্ধি করতে পারে।

বোয়িং যে ৪৮ টি অর্ডার পেয়েছে তার মধ্যে রয়েছে-মিশরের জন্যে ছয়টি বি৭৩৭, মরক্কোর জন্যে পাঁচটি বি৭৮৭, আফগানিস্তানের জন্যে চারটি বি৭৩৭, লিবিয়ার জন্যে তিনটি বি৭৩৭, ইথিওপিয়ার জন্যে ১০টি বি৭৮৭ এবং অ্যাঙ্গোলার জন্যে ১০টি বি৭৮৭।

মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বোয়িং’র সেলস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. লি মনসোন বলেন, অর্ডারের দিক থেকে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে আমরা আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এয়ার বাসের তুলনায় অনেক এগিয়ে আছি।

তিনি বলেন, আমরা গ্রাহকদের সেবায় চলতি বছরের শেষ নাগাদ আরও সুযোগ সুবিধার ঘোষণা দিতে পারব বলে আশা করছি।

তিনি বলেন, এই অঞ্চলে এমিরেটস আমাদের সবচেয়ে বড় গ্রাহক। এছাড়াও এমিরেটস বিশ্বে বি৭৭৭’র সবচেয়ে বড় গ্রাহক।

বর্তমানে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বোয়িং’র ৫০০ টি বিমান রয়েছে এবং আগামী বছর তারা বিশ্বব্যাপী আরও ৩৯৫ টি বিমান সরবরাহ করবে।