এনায়েতুল্লাহ খানের মরদেহ সোমবার ঢাকায় আসছে, প্রেসক্লাবে জানাজা
প্রতিথযশা সাংবাদিক এনায়েতুল্লাহ খানের মরদেহ সোমবার কানাডা থেকে ঢাকা এসে পৌঁছাবে।
ইংরেজি দৈনিক ‘ডেইলি নিউ এজ’ ও ইংরেজি সাপ্তাহিক হলি ডে-এর প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খান বৃহস্পতিবার কানাডার প্রিন্স মার্গারেট ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
প্রেসক্লাব থেকে তার মরদেহ ছোট ভাই বাদল রহমানের গুলশানের বাসভবনে নিয়ে যাওয়া হবে। পরে বিকেলে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এদিকে জাতীয় প্রেসক্লাব এনায়েতুল্লাহ খান স্মরণে ২৭ নভেম্বর বিকেল তিনটায় একটি নাগরিক শোক সভার আয়োজন করেছে। সাংবাদিক ছাড়াও রাজনীতিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন পেশাজীবী জনগণ এ শোকসভায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
