২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মাদকাসক্ত স্বামীর প্রহারে নববিবাহিতা স্ত্রী নিহত

বাগেরহাটে নেশাসক্ত এক স্বামী তার সদ্য বিবাহিতা স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে। হত্যার পর ঘাতক স্বামী নূরুজ্জামান নূরু (২৮) লাশের মুখে কীটনাশক ঢেলে আত্মহত্যার ঘটনা সাজানোর চেষ্টায় ব্যার্থ হয়ে এলাকা ছেড়ে পালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

পুলিশ শনিবার সকালে সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে রেশমা (১৯) নামে ঐ নিহত গৃহবধূর লাশ উদ্ধার এবং শাশুড়ি আকলিমা বেগম (৫০)কে গ্রেপ্তার করেছে। মাত্র পাঁচ মাস আগে নূরুজ্জামানের সাথে আকলিমার বিবাহ হয়েছিলো।

পুলিশ জানায়, বিয়ের পর হেরোইন আসক্ত স্বামীকে মাদক গ্রহণে বাধা দিচ্ছিলো রেশমা। শুক্রবার রাতে মাদক গ্রহণে বাধা দেওয়ায় নূরুজ্জামান রেশমাকে পিটিয়ে হত্যা করে এবং ঘটনাটি আত্মহত্যা বলে চালাতে লাশের মুখে কীটনাশক ঢেলে দেয়। প্রতিবেশীরা রেশমার পিতাকে খবর দিলে শনিবার ভোরে নূরুজ্জামান পালিয়ে যায়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রেশমার পিতা বেল্লাল হোসেন বাগেরহাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।