২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ঈদগাহ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ৩০

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে ঈদগাহ ও গোরস্থানের পুকুর দখল করাকে কেন্দ্র করে শনিবার সকাল ৮টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 12:37 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

নিহরেতর নাম ফনু মিয়া।

পুলিশ জানায়, দক্ষিণ ও পশ্চিম পাড়ার ঈদগাহ ও গোরস্থানের দু’বিঘা পুকুর দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের ছোঁড়া ইটের আঘাতে দক্ষিণ পাড়ার ফনু বিশ্বাস আহত হয়ে পুকুরে পড়ে যায়। পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।