২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকল রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে শনি ও রোরবার পৃথক পৃথক বৈঠক করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী খালেদা জিয়া শনিবার বিকাল ৪ টায় ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাথে আধাঘন্টাব্যাপী বৈঠক করবেন। একই দিনে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের সাথে বিকাল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত ও শ্রীলংকান প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার সাথে বিকাল সাড়ে ৫ টা থেকে ৬ টা পর্যন্ত বৈঠক করবেন।

পরদিন সন্ধ্যা ৭টা ১৫ থেকে ৭টা ৪৫ পর্যন্ত নেপালের রাজা জ্ঞানেন্দ্র, মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের সাথে রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এবং রাত ৮টা ৪৫ থেকে রাত ৯টা পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী লিয়েনপো স্যাঙ্গেইর সাথে সাক্ষাত করবেন।

সবগুলো বৈঠকই হোটেল শেরাটনের সম্মেলন কক্ষ ‘বকুলে’ অনুষ্ঠিত হবে।