সার্ক অ্যাওয়ার্ড দেওয়ার সময় মঞ্চে থাকবেন বেগম খালেদা জিয়া
ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সার্ক অ্যাওয়ার্ড দেওয়ার সময় মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী ছেলে তারেক রহমান শনিবার এ পুরস্কার গ্রহন করবেন।
সার্কের বিদায়ী চেয়ারপার্সন পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ সার্কের স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানকে এ অ্যাওয়ার্ড প্রদান করবেন।
এ সময় অন্য পাচটি দেশের সার্ক নেতৃবৃন্দ মঞ্চে থাকবেন। সম্মেলনের মূল পর্ব শুরু হওয়ার আগে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
গত বছর সার্ক অ্যাওয়ার্ড ঘোষণা করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রথম এ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।
