২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি অব্যাহত

রাজধানীর বাইরে থেকে সরবরাহ কমে যাওয়ায় নগরীর কাঁচা বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বৃদ্ধি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, ভোগ্যপণ্যসহ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী উচ্চমুল্যে বিক্রি হচ্ছে।

সার্ক সম্মেলনের কারণে অল্প সংখ্যক ব্যবসায়ী নগরীতে আসছে বিধায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ম্যুল বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তার কারণে নগরীর প্রধান ব্যবসা কেন্দ্র কারওয়ান বাজার চারদিনের জন্যে বন্ধ করে দেয়া হয়েছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের খুচরা বিক্রেতা মোহাম্মদ ইকবাল জানান, আজ পন্য বাজারে আনতে পরিবহণের পিছনে আমার খরচ হয়েছে ৩০০ টাকা। অথচ কারওয়ানবাজার থেকে মালামাল নিলে খরচ পড়তো ৬০ থেকে ৭০ টাকা। ইকবালের মতো অনেক খুচরা বিক্রেতাই এখন যাত্রাবাড়ি থেকে কাচামাল কিনে নগরীর বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করছে। তবে সেখানেও সরবরাহের পরিমাণ অত্যন্ত নগন্য।

অন্যদিকে, রাজধানীর আশ পাশের এলাকা থেকে সরবরাহকারিরা নগরীতে তাদের জিনিসপত্র পাঠাচ্ছে না। ইকবাল জানান, নিরাপত্তার কারণে সরবরাহকারী ও ট্রাক মালিকদের নগরীতে আসার ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে।

শুক্রবার মোহাম্মদপুর কৃষি মার্কেটে বেগুন, করল্লা, শিম ও ঢেঁড়শ ৩৬ তেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা যায় কিন্তু বৃহস্পতিবার মিরপুর ৬ নম্বর কাঁচা বাজারে বেগুন,শিম, ঢেঁড়শ ও করল্লার দাম ছিল যথাক্রমে ২৮ টাকা, ৩০টাকা, ৩২ টাকা ও ২৮ টাকা।

অন্যদিকে, পেঁয়াজ, কাঁচা মরিচ, সয়াবিন, ডাল ও আলুর আগের দিনের চেয়ে দুই থেকে ১০ টাকা বেশিতে বিক্রি হতে দেখা যায়। দেশি পেয়াঁজের দাম ৪৬/৪৮ টাকা থেকে বেড়ে ৫৬/৫৬ টাকায় দাঁড়িয়েছে। আলুর দাম ৯/১০ থেকে ১১/১২ টাকায় দাঁড়িয়েছে।

মাছের মধ্যে ইলিশ ও রুই মাছের দাম বেড়েছে। তবে চালের ম্যুল অপরিবর্তিত আছে।

খুচরা বিক্রেতারা জানায়, আশে পাশের এলাকা থেকে সরবরাহ বাড়লেই এ সমস্ত জিনিসের দাম হ্রাস পাবে।