২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক সংঘর্ষে চার মহিলাসহ ১০ জন আহত হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

হাসপাতাল সূত্র ও আহতরা জানায়, দীর্ঘদিন ধরে তালুকদার ও প্যাদা পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকাল ১০ টায় উভয়পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

লোহালিয়া ইউপি চেয়ারম্যান জানান, সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উভয় পক্ষে সালমা বেগম (২৫), আয়শা আখতার (১৮), হোসনে আরা (৪০) ও জেসমিন বেগম (২৫) ছাড়া আরও ছয় জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।