প্রতি ১০০ পুরুষের বিপরীতে দেশে শিক্ষিত নারীর সংখ্যা ৬২: ইউনেস্কো
প্রতি ১০০ পুরুষের বিপরীতে বাংলাদেশে শিক্ষিত নারীর সংখ্যা মাত্র ৬২। ইউনেস্কোর এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
পাকিস্তানে এ সংখ্যা ৫৭। রিপোর্টে বলা হয়, লিঙ্গ বৈষম্যের হার এ অঞ্চলে বেশ প্রকট এবং শিক্ষা ক্ষেত্রেও একই দশা। রিপোর্টে বলা হয়, বিশ্বে প্রতি ১০০ পুরুষের বিপরীতে শিক্ষিত নারীর সংখ্যা ৮৮।
রিপোর্টে বলা হয়, বিশ্বে দারিদ্র্য বিমোচনে এবং উন্নয়নে নিরক্ষরতা একটি বড় বাঁধা।
ইউনেস্কোর রিপোর্টে বলা হয়, বিশ্বের প্রাপ্ত বয়স্ক লোকের এক পঞ্চমাংশই নিরক্ষর এবং বিশ্বের একশ মিলিয়ন শিশু প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সুযোগ বঞ্চিত।
রিপোর্টে বলা হয়, ২০১৫ সালের মধ্যে শিক্ষিতের হার আরো ৫০ ভাগ বাড়ানোর জন্যে শিক্ষা বাজেট দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার বৃদ্ধি করা উচিৎ। প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে এজন্যে বিভিন্ন দাতা সংস্থা এবং সরকারের উচিৎ শিক্ষার পেছনে আরো ব্যয় বৃদ্ধি করা ।
ইউনেস্কো রিপোর্টে বলা হয়, উন্নয়ন এবং গনতন্ত্রের পূর্ব শর্ত শিক্ষা।
বিশ্বে শিক্ষার নিম্ন হারের অঞ্চলগুলোর মধ্যে আফ্রিকার সাব সাহারা, দক্ষিন এবং পূর্ব এশিয়া এবং আরব বিশ্বের কথাও উল্লেখ করা হয়। এখানে এখনো ৪০ ভাগ লোক নিরক্ষর।
