জিয়ার জন্যে সার্ক পুরস্কার : তারেক রহমান গ্রহণ করবেন
সার্ক শীর্ষ সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রদেয় সার্ক পুরস্কার’ ২০০৪ তার পক্ষে গ্রহণ করবেন ছেলে তারেক রহমান।
সার্কের বিদায়ী চেয়ারপার্সন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের কাছে এই পুরস্কার হস্তান্তর করবেন।
গত বছর সার্কের স্বপ্নদ্রষ্টা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদানের ঘোষণা দেয়া হয়।
পুরস্কার প্রদান শেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ার পার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
