২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে কৃষক হত্যা

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার পদ্মানগর গ্রামে বুধবার রাতে এক কৃষককে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ বৃহস্পতিবার এ কথা জানায়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 01:38 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নিহত কৃষক গোলাম মোস্তফা ওরফে মস্তো (৩৫) ওই গ্রামের ময়েজউদ্দীনের পুত্র।

পুলিশ জানায়, বুধবার রাত বারটার দিকে সাত-আটজন অজ্ঞাতনামা অস্ত্রধারী গোলাম মোস্তফার বাড়িতে হামলা চালায়। তারা মোস্তফাকে পার্শ্ববর্তী মাঠে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠায়।

এ ব্যাপারে হরিনাকুন্ডু থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইদহ জেলার পুলিশ সুপার আকরাম হোসেন জানান, গ্রাম্য দলাদলির জের ধরে প্রতিপক্ষরা এ হত্যাকান্ড ঘটিয়েছে।