২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে শেখ হাসিনাকে দেখতে এসে দুর্ঘটনায় শিশু নিহত

লালমনিরহাটে বুধবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেখতে এসে সাংবাদিক বহনকারী একটি পিকআপের ধাক্কায় রহিমা (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 10:19 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নিহত রহিমার বাড়ি আদিতমারী থানার সারপুকুর ইউনিয়নের চওরাটারী গ্রামে। তার বাবার নাম একরামুল হক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শেখ হাসিনাকে দেখার জন্যে রাস্তার দু’ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা লোকজনের ধাক্কায় রহিমা একটি পিকআপের সামনে পড়ে গেলে এর ধাক্কায় মারাত্মক আহত হয়। পরে আদিতমারী থানা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ খবর শোনার পর শেখ হাসিনা আদিতমারী ডিগ্রি কলেজ মাঠের জনসভা শেষে ফেরার পথে রহিমার বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতের বাবা-মায়ের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

ওই পিকআপে নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধিসহ দুই ব্যক্তি যাচ্ছিলেন বলে সূত্র জানায়।