২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যমন্ত্রীর সার্ক মিডিয়া সেন্টার পরিদর্শন

তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম বুধবার ত্রয়োদশ সার্ক সম্মেলনের সংবাদ কাভারেজের লক্ষ্যে দেশি-ণ্ডবিদেশি সাংবাদিকদের জন্যে হোটেল সোনারগাঁওএ স্থাপিত মিডিয়া সেন্টার পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এসময় তিনি জানান, সার্ক শীর্ষ সম্মেলন কাভার করার জন্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় তিনশ’ সাংবাদিক বাংলাদেশে আসবেন। তারা যাতে দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ দেশে সংবাদ পাঠাতে পারেন, তার সব ব্যবস্থাই এ মিডিয়া সেন্টারে রয়েছে।

এ মিডিয়া সেন্টারে পঞ্চাশটি কম্পিউটার, ১০টি আইএসডি কার্ড ফোন, পাঁচটি আইএসডি ফ্যাক্স, পাঁচটি স্থায়ী আইএসডি ফোন, একটি কালারল্যাব, ছয়টি ফটোকপিয়ার এবং ইন্টারনেট ও ইণ্ড-মেইল সুবিধাসহ বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া এ মিডিয়া সেন্টার থেকে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ তাদের সংবাদ চিত্র ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়নের মাধ্যমে অঝওঅঝঅঞ-২ স্যাটেলাইট বুকিং করে স্ব স্ব দেশে পাঠাতে পারবেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে তথ্য সচিব ড. মুহমুদ মাহবুবুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা আবু জাফর মো. ইকবাল এবং বিটিভি’র মহাপরিচালক (সংবাদ) একেএম হানিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।