ভুটানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন
ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়োনপো খন্দু ওয়াংচুক বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন।
তিনি সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সাথে হোটেল শেরাটনে সাক্ষাত করেন।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনের বিভিন্ন ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।
দুমন্ত্রী বাংলাদেশ এবং ভুটানের বর্তমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বন্ধুত্বপূর্ণ এ সম্পর্ক আরো জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা এ সময় পারষ্পরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এসময় বৃহষ্পতিবার শুরু হতে যাওয়া সার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
