৩০০টি নির্বাচনী এলাকায় কাবিখা, টিআর ও কাবিটা’র চাল ও নগদ টাকা বরাদ্দ
দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় ১০০ মেট্রিক টন করে টিআর চাল, ১০০ মেট্রিক টন করে কাবিখার চাল, ও কাবিটার নগদ ১০ হাজার করে টাকা বরাদ্দ করা হয়েছে।
বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সভায় এ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সভাপতিত্বে মন্ত্রণালয়েরসভায় সচিব মুহাম্মদ ফজলুর রহমানসহ উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা থেকে ওই বরাদ্দের নির্দেশ অনুযায়ী দ্রুত ্যবস্থা গ্রহণ করার জন্য প্রতিটি জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।
