চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চন্দনাইশ এলাকায় বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে চন্দনাইশের কলঘর এলাকায় চট্টগ্রামমুখী একটি বাসের ছাদ থেকে পড়ে মানিক(১০) নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।
অপর দুর্ঘটনাটি ঘটে একই থানার গাছবাড়ীয়া এলাকায়। এখানে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস আজম (৮)নামের এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জনতা বাসটি আটক করে থানায় সোপর্দ করেছে।
