ঢাবির মুহসীন হল থেকে ককটেল উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে বুধবার সকালে হাতে তৈরি একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে সকাল ৭টায় ঢাকা মহানগর পুলিশের একটি বিশেষজ্ঞদল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তারা হলের প্রবেশপথের ডান দিকে পরিত্যক্ত অবস্থায় ককটেলটি উদ্ধার করেন।
লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলটি খুব একটা শক্তিশালী ছিল না বলে পুলিশ জানায়।
