কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু
কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে দুই জনের মৃত্যু হয়েছে।
অসুস্থ্য অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সোমবার সন্ধ্যায় শহিদুল (৪০) এবং রোববার রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফা (৪২) মারা যায়।
শহিদুলের বাড়ি কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের গাট্টিয়া গ্রামে এবং মোস্তফার বাড়ি একই উপজেলার যদু বয়রা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।
ময়না তদন্ত ছাড়াই গোলাম মোস্তফার লাশ দাফন করা হয়। তবে শহিদুলের লাশ এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালেই পড়েছিলো। দায়িত্বরত চিকিৎসক আমিরুল ইসলাম জানান, অ্যালকোহলিক বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
