২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ঢাকা-সৈয়দপুর রুটে তিনটি ফ্লাইট বন্ধ হচ্ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সৈয়দপুর রুটে তিনটি ফ্লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বিমান সূত্র জানায়, এখন থেকে সপ্তাহে সাত দিনের পরিবর্তে রবি, সোম, বুধ ও বৃহষ্পতিবার-এই চারদিন চারটি ফ্লাইট চালু থাকবে। বিমানের সৈয়দপুর অফিসের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, গড়ে ৮০জন যাত্রী নিয়ে একটি এফ-২৮ উড়োজাহাজ এতোদিন সপ্তাহে সাত দিন ঢাকা-রাজশাহী-সৈয়দপুর রুটে চলাচল করছিলো। কিন্তু বিমানের ফ্লাইট অপারেশন বিভাগ ব্যায় সংকোচন নীতির কারণে ফ্লাইট কাঁটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে।

বিমানের জেলা ব্যবস্থাপক মাসুদুর রহমান বিডিনিউজকে জানান, আর্ন্তজাতিক বিমান ভাড়ার হার অনুযায়ী ঢাকা-সৈয়দপুর রুটে বিমান ভাড়া হওয়া উচিত ৮৫ মার্কিন ডলার (প্রায় পাঁচ হাজার ৫২৫ টাকা)। কিন্তু বিভিন্ন ট্যাক্সসহ দু’হাজার ৩৫০টাকা বিমান ভাড়া ধার্য করা হয়েছে। সরকার ভর্তুকি দিয়ে এই রুটে বিমান চালিয়ে আসছে।