মানিকগঞ্জে কবরস্থানের সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ২ আহত ১০
মানিকগঞ্জ সদর উপজেলা কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ করা নিয়ে প্রতিপক্ষের হামলায় সোমবার দু’জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সকাল নয়টায় আটিগ্রাম ইউনিয়নের কেষ্ঠী গ্রামের কবরস্থানের সেক্রেটারি খোরশেদ আলমের লোকজন নিয়ে কবর স্থানের সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ হাবিবুর রহমান নির্মাণ কাজে বাধা দেয়। দীর্ঘদিন ধরে সীমানা নির্ধারণ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন আব্দুুল জব্বার ও আমিনুল ইসলাম রাজ। এতে আহত হয় আরও ১০ জন।
গুরুত্বর আহত হাবিবুর রহমান ও নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় পুলিশ হাবিবুর রহমানের স্ত্রী রেনুকা, পুত্র মনোয়ার ও নুরুলকে গ্রেফতার করেছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
